২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ২৮ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ৪

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

যশোরে ২৮ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ৪

যশোরের ঝিকরগাছায় ২৮ বোতল ভারতীয় মদসহ আটক চারজন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2024, 07:24 PM

Updated : 15 Jan 2024, 07:24 PM

যশোরের ঝিকরগাছা উপজেলায় বাসে তল্লাশি চালিয়ে ২৮ বোতল ভারতীয় মদসহ চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে যশোর-বেনাপোল সড়কে উপজেলার পারবাজার মোড় থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন যশোর ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার।

আটকরা হলেন- উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে স্বপন হোসেন ও সজীব হোসেন, কবির হোসেনের ছেলে সাব্বির ওরফে সৈকত এবং তৌহিদুল ইসলামের ছেলে রাহাত হোসেন সৈকত।

ওসি রূপন কুমার বলেন, গোপন খবর পেয়ে সকাল ৮টার দিকে পারবাজার মোড়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় চার যাত্রীর কাছে ২৮ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।

বাসটি শার্শা উপজেলার নাভারণ থেকে যশোরের দিকে যাচ্ছিল বলে জানান তিনি।

আটকদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।