কুড়িগ্রামের ১৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
মাদক মামলায় এ আসামিকে বৃহস্পতিবার কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযানে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের।
বৃহস্পতিবার ভোরে রৌমারী থানার এসআই শাহানুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির।
গ্রেপ্তার জাকির হোসেন (৩৫) রৌমারী উপজেলার চর ইটালুকান্দা গ্রামের সবুর আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে জাকির হোসেনের শয়নকক্ষ থেকে বিভিন্ন ব্রান্ডের ১৪৬ বোতল মদ পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে। মাদকের উৎস, সরবরাহপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, মাদক মামলায় এ আসামিকে বৃহস্পতিবার কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
