১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

নড়াইলে ভারতীয় এসকাফ সিরাপ, প্রাইভেটকারসহ ‘মাদক ব্যবসায়ী’ আটক

গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৬টার দিকে নড়াইল-লক্ষিপাশা মহাসড়কের মালিবাগে অভিযান চালায় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 01:06 PM

Updated : 11 Oct 2026, 01:06 PM

নড়াইলে ৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ একজনকে আটক করা হয়েছে। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে নড়াইলের মালিবাগ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু।

এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

আটক ইমরান হোসেন (২৯) ঝিনাইদহর কালিগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৬টার দিকে নড়াইল-লক্ষিপাশা মহাসড়কের মালিবাগে অভিযান চালানো হয়।

এসময় লক্ষিপাশাগামী প্রাইভেট কারটি মালিবাগে পৌঁছালে সেটি তল্লাশি করা হয়। তখন প্রাইভেটকারের পেছনের মালামাল রাখার ট্রাংকে প্লাস্টিকের বস্তায় রাখা ৫০ বোতল ইসকাফ পাওয়া যায়।

পরে প্রাইভেটকারসহ ইমরানকে আটক করা হয়।

পরিদর্শক অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।