২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাদুল্লাপুরের ৩ ইউপির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী

বনগ্রাম, কামারপাড়া ও জামালপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়।

সাদুল্লাপুরের ৩ ইউপির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী

চেয়ারম্যান পদে বিজয়ী [বাম থেকে ডাতে] বনগ্রামের মো. ফজলুল কাইয়ুম হুদা, কামারপাড়ার এ আর এম মাহফুজার রহমান রাশেদ এবং জামালপুর ইউনিয়নের জাহিদ হাসান শুভ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2022, 12:45 AM

Updated : 29 Nov 2022, 12:45 AM

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম, কামারপাড়া ও জামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

সোমবার এই তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

রাতে রিটানিং কর্মকর্তা ও গাইবান্ধা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল লতিফ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

চেয়ারম্যান পদে বনগ্রাম ইউনিয়নে মো. ফজলুল কাইয়ুম হুদা ৬ হাজার ৬৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মোখলেছুর রহমান পেয়েছেন ৩ হাজার ৮০২ ভোট।

কামারপাড়া ইউনিয়নে এ আর এম মাহফুজার রহমান রাশেদ ৩ হাজার ৬০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী মো. তাজুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৩৪০ ভোট।

জামালপুর ইউনিয়নে জাহিদ হাসান শুভ ৯ হাজার ২৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম রেজা পেয়েছেন আট হাজার ৫০৫ ভোট।