৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক

২০১২ সালেও তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক

মো. মাহমুদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 10:23 PM

Updated : 31 Oct 2026, 10:23 PM

যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হক।

২০১২ সালেও একই দায়িত্বে ছিলেন। যমুনা ব্যাংকের ‘অন্যতম স্পন্সর পরিচালক’ তিনি।

ব্যাংকের ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে পুনরায় তিনি চেয়ারম্যান হয়েছেন বলে শনিবার ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মাহমুদুল হক প্রায় চার দশক বস্ত্র ও তৈরি পোশাকশিল্প, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা এবং আবাসনসহ বিভিন্ন খাতে কাজ করেন। ১৯৯৪ সালে তিনি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড প্রতিষ্ঠা করেন।”