৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

মির্জা ফয়সলের জয়ী হওয়ার গেজেট প্রকাশ

এখন শপথ আয়োজনের ব্যবস্থা নেবে সংসদ সচিবালয়।

মির্জা ফয়সলের জয়ী হওয়ার গেজেট প্রকাশ

বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 08:38 PM

Updated : 31 Oct 2026, 08:38 PM

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার এ উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন তিনি।

শনিবার নির্বাচন কমিশন এ ফলের গেজেট প্রকাশ করে।

এ উপনির্বাচনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল পান ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

এদিকে সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। রোববার আনুষ্ঠানিকতা সেরে পরদিন গেজেট প্রকাশ করা হতে পারে বলে ইসির কর্মকর্তারা বলেছেন।

পুরনো খবর:

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল
নতুন দুই এমপির শপথ
নারী আসন: এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা