২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনার পর সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে।

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2023, 01:04 AM

Updated : 03 Jun 2023, 01:04 AM

লালমনিরহাটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার রাতে কালীগঞ্জ উপজেলার কাকিনায় এ দুর্ঘটনার পর ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। 

নিহতরা হলেন পাটগ্রাম উপজেলার বেলতলী গ্রামের আব্দুল গফুরের ছেলে রফিকুল  ইসলাম (৪০) ও চিলারবাজারের আতিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৭)।

কালীগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, রাত সাড়ে ৯টার দিকে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে পৌঁছলে রংপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।  

“এতে ঘটনাস্থলেই একজনের এবং কিছুক্ষণ পর আরেকজনের মৃত্যু হয়।”

তিনি জানান, দুর্ঘটনার পর রাস্তার উপর অটোরিকশাটি পড়ে থাকলে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।