২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের মুখে গাইবান্ধার বাদিয়াখালি স্টেশনে দোঁলনচাপার যাত্রাবিরতি

দোলনচাঁপা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে এলাকার জনগণ এক বছর থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন।

আন্দোলনের মুখে গাইবান্ধার বাদিয়াখালি স্টেশনে দোঁলনচাপার যাত্রাবিরতি

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2023, 10:31 PM

Updated : 02 Jan 2023, 11:53 AM

স্থানীয়দের আন্দোলনের মুখে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ যাত্রাবিরতি শুরু করেছে।

রোববার দুপুর ১টা ২০ মিনিটে প্রথম যাত্রাবিরতির পর বাদিয়াখালী ইউনিয়নসহ আশপাশের শত শত মানুষ উৎসবমুখর পরিবেশে ট্রেনের চালক ও গার্ডসহ যাত্রীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি বাস্তবায়ন কমিটির উদ্যোগে আনন্দ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক কাজী আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক ও গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, সমাজকর্মী জাহাঙ্গীর কবীর, মানবাধিকার কর্মী গোলাম রব্বানী মুসা।

বাদিয়াখালী স্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে এলাকার জনগণ এক বছর থেকে আন্দোলন চালিয়ে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী পরীক্ষামূলক যাত্রাবিরতির আদেশ দেন। এরপর রোববার সেই যাত্রাবিরতি হল।