২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভাইকে ছাড়াতে গিয়ে অপহরণকারীদের ধর্ষণের শিকার নারী’

মামলায় বলা হয়, এর আগে মারধর করে ২০ হাজার টাকা ও তার কানের দুল ছিনিয়ে নেওয়া হয়।

‘ভাইকে ছাড়াতে গিয়ে অপহরণকারীদের ধর্ষণের শিকার নারী’

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2022, 09:26 PM

Updated : 27 Nov 2022, 09:26 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাইকে ছাড়াতে গিয়ে অপহরণকারীদের ধর্ষণের শিকার হওয়া এক নারীর অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় গত শনিবার মামলা দায়ের পর উপজেলার শান্তিনগর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান। 

গ্রেপ্তাররা হলেন, উপজেলার তারাবো পৌরসভার শান্তিনগর এলাকার মোয়াজ্জেম সাউদের ছেলে মো. সাগর (২০) এবং মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার দুলাল মিয়ার ছেলে মাছুম মিয়া (২১)। 

রোববার তাদের আদালতে পাঠানো হয়। 

মামলার এজাহারে বলা হয়েছে, ওই নারীর ছোট ভাই (২০) একজন পিকআপ-ভ্যানচালক। গত শুক্রবার রাত ১টার দিকে নরসিংদী থেকে ফেরার পথে তুষার, সাগর ও মাছুম নামের তিন যুবক তাকে (ভ্যানচালক) অপহরণ করে রূপগঞ্জের তারাব পৌরসভার শান্তিনগর এলাকায় নিয়ে যান৷ পরে অপহরণকারীরা তার বড় বোনকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। 

মামলায় আরও বলা হয়, রাত সাড়ে ৩টার দিকে ওই নারী ২০ হাজার টাকা নিয়ে ভাইকে ছাড়িয়ে আনতে বালুরমাঠ এলাকায় যান। 

তখন ওই নারীকে পাশের একটি বাড়িতে ডেকে নিয়ে আরও কয়েকজন মিলে মারধর করে ২০ হাজার টাকা ও কানের দুল ছিনিয়ে নেয়।

পরে তাদের মধ্য থেকে তিনজন তাকে ধর্ষণ করে৷  

থানা পরিদর্শক হুমায়ুন কবির বলেন, “ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে৷ গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে৷ বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”