ইউপিডিএফ সদস্য হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধের ডাক
অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্র এবং গ্যাস, বিদ্যুৎ ও টেলিফোনের জরুরি কাজে নিয়োজিত যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে।
খাগড়াছড়িতে সদস্য হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বুধবার জেলায় সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান হয়, বুধবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা জেলার মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, রামগড় ও লক্ষ্মীছড়ি এই পাঁচ উপজেলায় এই শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
বিবৃতিতে খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা সড়ক অবরোধ কর্মসুচি সফল করতে খাগড়াছড়ি জেলার সকল যানবাহন মালিক ও শ্রমিক সমিতিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
সংবাদপত্র ও পত্রিকাবাহী যানবাহন, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি এবং গ্যাস, বিদ্যুৎ ও টেলিফোনের জরুরি কাজে নিয়োজিত যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে তিনি জানিয়েছেন।
বিবৃতিতে ইউপিডিএফ নেতা বিনা কারণে ও বিনা বিচারে ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা (উষা) হত্যার ঘটনাকে অত্যন্ত জঘন্য ও মধ্যযুগীয় বর্বরতা বলে বর্ণনা করেন এবং অবিলম্বে খুনীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ জানিয়েছে, রোববার উষা সাংগঠনিক কাজে যোগ্যছোলা ইউনিয়নের স্কুলপাড়া এলাকায় গেলে তাকে ধরে নির্মমভাবে মারধর করে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান বলে
আরও পড়ুন
