২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে নিহত ৩

পুলিশ জানায়, রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2024, 01:07 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

খুলনার পাইকগাছা উপজেলায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে।

উপজেলার শিববাটি সেতুর কাছে বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান জানান।

নিহতরা হলেন-ভ্যানচালক পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের শাহাপাড়ার বাসিন্দা ইসমাইল হোসেন (৬০), মোটরসাইকেল আরোহী গড়ইখালীর হারুন গাইনের ছেলে মাহবুব গাইন (২৮) ও পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবিদুর মাস্টারের ছেলে মো. রিয়াদ গাজী (২৫)।

ওসি বলেন, “কয়রা থেকে পাইকগাছামুখী ইঞ্জিনচালিত একটি ভ্যানের সঙ্গে বিপরীতমুখী দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ভ্যানটি জব্দ করে বলে জানান ওবায়দুর রহমান।

নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।