১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাবনায় ভুট্টা ক্ষেতে পড়ে ছিল শিশুর লাশ

পুলিশ জানায়, শিশুটির মুখে পোড়া ক্ষতবিক্ষত চিহ্ন রয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2025, 07:47 PM

Updated : 26 Aug 2026, 12:31 PM

পাবনার চাটমোহর উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে উপজেলার রামপুর বিলের মধ্যে লাশটি পাওয়া যায় বলে চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম জানান।

নিহত শিশু জুঁই খাতুন নাটোরের বড়াইগ্রাম উপজেলার গাড়ফা উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিরুল ইসলামের মেয়ে। সে গাড়ফা আজেদা নূরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাতে ওসি মঞ্জুরুল বলেন, সোমবার বিকেলে দাদার বাড়ি যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় জুঁই। তারপর থেকে তার কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন। 

“মঙ্গলবার সকালে রামপুর বিলের একটি ভুট্টা খেতে জুঁইয়ের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। তার মুখে পোড়া ক্ষতবিক্ষত চিহ্ন ও পরনের প্যান্ট গলায় পেঁচানো ছিল।”

জুঁইকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার পর মুখে অ্যাসিড দিয়ে পোড়ানো হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তার ধারণা। 

ওসি বলেন, “লাশ উদ্ধার করে চাটমোহর মৌজায় রাখা হয়েছে। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”