২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও ডিগ্রির ২ পরীক্ষা স্থগিত

স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও ডিগ্রির ২ পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়।ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2024, 05:37 PM

Updated : 26 Aug 2026, 09:50 AM

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠাতব্য অনার্স চতুর্থ ও ডিগ্রি দ্বিতীয় বর্ষের দুইটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য জানান। 

তিনি বলেন, আগামী ২৪ জুন অনুষ্ঠেয় ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের একটি পরীক্ষা এবং ২৫ জুন অনুষ্ঠেয় ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

আতাউর রহমান বলেন, স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে। এ ছাড়া এসব পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।