২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপনাদের সেবায় জননেত্রী আমাকে পাঠিয়েছেন: সাকিব

ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমি আপনাদের কাছ থেকে নৌকায় শতভাগ ভোট দেওয়ার ওয়াদা নিতে এসেছি।“

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2023, 07:53 PM

Updated : 28 Dec 2023, 07:53 PM

মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, “জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন আপনাদের সেবা করার জন্য পাঠিয়েছেন। আমি আপনাদের সেবা করতে এসেছি।”

বৃহস্পতিবার বিকালে মাগুরা সদর উপজেলার কছুন্দি ইউনিয়নের রামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনি সভায় তিনি এ কথা বলেন।

ভোটারদের উদ্দেশে সাকিব আল হাসান বলেন, “আমি আপনাদের কাছ থেকে নৌকায় শতভাগ ভোট দেওয়ার ওয়াদা নিতে এসেছি। আশা করি, ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। এর চেয়ে বেশি কিছু আমার চাওয়া নেই।”

কছুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, সহ-সভাপতি আবু নাসের বাবলু, কছুন্দি ইউনিয়ন চেয়ারম্যান আবু কাশেক মোল্যা।

আরও পড়ুন:

পুরনো খবর:

ভোটের মাঠে সাকিবের সঙ্গে লড়বেন যারা