২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ভ্যানচালক নিহত

রাতে বাড়ির সামনে রেললাইনের উপর কাবরান আলী বসে ছিলেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 12:07 AM

Updated : 23 Jul 2023, 12:07 AM

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক ভ্যানচালক নিহত হয়েছেন।  

শনিবার রাত ৮টার দিকে উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর রেলগেইটের অদূরে এ দুর্ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির এসআই মাসুদ রানা জানান।

নিহত কাবরান আলী (৪৫) আমিরপুর গ্রামের মৃত ওহিদ আলীর ছেলে।

মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, রাতে বাড়ির সামনে রেললাইনের উপর কাবরান আলী বসে ছিলেন। এ সময় রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন এসে তাকে ধাক্কা দিয়ে কিছুদূর নিয়ে ফেলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসআই মাসুদ রানা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।