নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত
ঘোড়াশাল বাইপাস সড়কের সামনে এ ঘটনা ঘটে বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ চন্দ্র সরকার জানান।
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোড়াশাল বাইপাস সড়কের সামনে এ ঘটনা ঘটে বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ চন্দ্র সরকার জানান।
নিহতরা হলেন- ঘোড়াশালের ফুলদিরটেক গ্রামের সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার পাখি (৩০) এবং তাদের আট বছরের মেয়ে রাফা মনি।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আকলিমা আক্তার তার মেয়ে রাফা মনিকে নিয়ে ঘুরতে ঘোড়াশাল বাইপাস সড়কে আসেন। একপর্যায়ে তারা ঘোড়াশাল রেললাইন ধরে হাঁটতে থাকেন।
এ সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে আকলিমা আক্তার মারা যান। আহত রাফা মনিকে নরসিংদীর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই দিলীপ বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
