২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে দুর্ঘটনায় নিহত বাংলাদেশি

নিহত রজব আলী স্থানীয় একটি কোম্পানিতে ছয় বছর ধরে কাজ করতেন।

সৌদি আরবে দুর্ঘটনায় নিহত বাংলাদেশি

রজব আলী

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2023, 06:34 PM

Updated : 10 Feb 2023, 06:34 PM

সৌদি আরবে গাড়ির ধাক্কায় জামালপুরের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে সৌদি আরবের পূর্ব প্রদেশের রাজধানী দাম্মাম শহরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রজব আলী (৪৪) জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের প্রয়াত ওয়াহেদ প্রমানিকের ছেলে।

বাড়িতে তার বৃদ্ধা মা, স্ত্রী, ৮ বছর বয়সী এক ছেলে এবং ৬ বছর বয়সী এক মেয়ে রয়েছে। 

নিহতের সহোদর ছোট ভাই সৌদি প্রবাসী সুমন মিয়া জানান, তার ভাই আল হাজিয়া কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ছয় বছর ধরে কাজ করে আসছিলেন।

“প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও কাজে বের হলে পেছন থেকে আসা দ্রুতগ্রামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।” 

চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল্লাহ সাংবাদিকদের জানান, আগামী মার্চ মাসে তার বাড়ি আসার কথা ছিল। তার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।