০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সৌদি আরবে সড়কে ঝরল ৭ বাংলাদেশির প্রাণ

তাদের মরদেহ একটি হাসপাতালে রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 05:10 PM

Updated : 07 Nov 2026, 05:10 PM

সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ সাত বাংলাদেশির মৃত্যুর তথ্য দিয়েছে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল।

স্থানীয় সময় শুক্রবার গভীররাতে মদিনা থেকে জেদ্দা ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

হিমায়িত সামুদ্রিক খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান আল-আবির কোল্ডস্টোরের দুই কর্মী ও তাদের চার স্বজন এ দুর্ঘটনায় মারা গেছেন। নিহত অপর ব্যক্তি প্রতিষ্ঠানটির এক কর্মীর স্ত্রী।

নিহতরা হলেন—আল-আবির কোল্ডস্টোরের স্টোরকিপার জিয়াউর রহমান এবং তার দুই ছেলে ও এক মেয়ে। স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সি মেয়ে এবং ফরক্লিপ ড্রাইভার ইলিয়াসের স্ত্রী এ দুর্ঘটনায় মারা গেছেন।

বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক; তাতে দুর্ঘটনাটি ঘটে। নিহত সাত বাংলাদেশির মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিদেরও ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।