সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু
নিহত আশরাফের চাচা মীর হোসাইন বলেন, দুই মাস আগে ছুটি শেষে দেশ থেকে সৌদি আরবের কর্মস্থলে ফিরেছিলেন আশরাফ।
সৌদি আরবের আভা অঞ্চলে পাহাড় থেকে নামার সময় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার সকালে সৌদি আরবের স্থানীয় সময় ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন এক নিহতের স্বজন খাগড়াছড়ি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন।
নিহতরা হলেন, খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ি এলাকার আশরাফ উদ্দিন রনি (২৬) ও ফ্রিজার ভ্যান চালক কামরুল হাসান, তার বাড়ি নোয়াখালী জেলায়।
নিহত আশরাফের চাচা মীর হোসাইন বলেন, দুই মাস আগে ছুটি শেষে দেশ থেকে সৌদি আরবের কর্মস্থলে ফিরেছিলেন আশরাফ।
শুক্রবার সকালে মাছ নিয়ে সৌদি আরবের আভা অঞ্চল থেকে জিজান যাওয়ার পথে পাহাড়ী সড়কে তাদের ফ্রিজার ভ্যানটি দুর্ঘটনায় পড়ে। এতে ভ্যানটির চালক ও তার পাশে থাকা আশরাফ মৃত্যুবরণ করে।
তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
