২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বেনামের ফুড কালার দিয়ে জুস তৈরি, জরিমানা

ভোক্তা অধিকার কর্মকর্তা বলেন, ওই কারখানার মালিক যে ফুড কালার দিয়ে জুস তৈরি করছেন তার কোম্পানির নাম ও এর মেয়াদ আছে কিনা তা দেখাতে পারেননি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2023, 11:04 AM

Updated : 27 Jul 2023, 11:14 AM

চাঁদপুরে বেনামের ফুড কালার ব্যবহার করে জুস তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন জানান, বুধবার বিকালে চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার সংলগ্ন মৃধা বাড়ি রোডে অভিযান চালিয়ে ‘মাহির ফুড অ্যান্ড বেভারেজ’ নামে একটি প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি জানান, ওই কারখানার মালিক যে ফুড কালার দিয়ে জুস তৈরি করছেন তা কোন কোম্পানির ও এর মেয়াদ আছে কিনা তা দেখাতে পারেননি। যে কারণে তাকে জরিমানা করা হয়। 

অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।