২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ছাত্রী ধর্ষণের ভিডিও ইন্টারনেটে, যুবক গ্রেপ্তার

“বিষয়টি নিয়ে ইউএনও কার্যালয়ে অভিযোগ দিলে ক্ষুদ্ধ হয়ে শাহাদাত ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেন।”

কক্সবাজারে ছাত্রী ধর্ষণের ভিডিও ইন্টারনেটে, যুবক গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2023, 10:30 PM

Updated : 02 Jan 2023, 10:30 PM

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার মধ্যরাতে উপজেলার সাহারবিল ইউনিয়নের রায়পুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (গণমাধ্যম ও আইন) এএসপি মো. আবু সালাম চৌধুরী জানান।

গ্রেপ্তার মো. শাহাদাত হোসেন (৩২) ওই এলাকারই বাসিন্দা।

মামলার বরাতে র‌্যাব জানায়, মাদ্রাসায় আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন শাহাদাত। একপর্যায়ে গত ৯ নভেম্বর ওই ছাত্রীকে তুলে নিয়ে যান শাহাদাত ও তার সহযোগীরা। পরে তাকে ধর্ষণ ও ভিডিও ধারণ করা হয়। সেই ভিডিও দিয়ে ছাত্রীকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়।  

ছাত্রীর অভিভাবকরা বিষয়টি নিয়ে ইউএনও কার্যালয়ে অভিযোগ দেন। এতে ক্ষুদ্ধ হয়ে শাহাদাত ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেন।

র‍্যাব কর্মকর্তা আবু সালাম চৌধুরী বলেন, রোববার ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এরপরই শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। তাকে এরই মধ্যে থানায় হস্তান্তর করা হয়েছে।