০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

গাড়িতে হামলার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝাড়লেন পরীমনি

গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বের হওয়ার সময় গাড়িতে হামলা ও ভাঙচুরের শিকার হওয়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার মধ্যরাতে ফেইসবুক লাইভে ঘটনাটিকে পরিকল্পিত দাবি করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ওই অনুষ্ঠানে স্টল ভাঙচুর ও শিল্পীদের হেনস্তারও অভিযোগ করেন পরীমনি। তবে গুলশান থানার ওসি জায়েদ নূর বলেছেন, গাড়ি বা স্টল ভাঙচুরের বিষয়ে তিনি কিছু জানেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 01:06 PM

Updated : 09 Nov 2026, 01:06 PM