১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীর পদ্মায় ধরা বোয়াল বিক্রি হল ৫২ হাজারে

দুই হাজার ৯০০ টাকা কে‌জি দ‌রে মাছ‌টি বি‌ক্রি হয়, বলেন স্থানীয় মাছ বিক্রেতা।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2024, 05:14 PM

Updated : 26 Aug 2026, 11:11 AM

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের বড়‌শিতে ধরা পড়া ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

দৌলত‌দিয়ার স্থানীয় মাছ ব‌্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সোমবার সকা‌লে জেলার গোয়ালন্দ উপজেলার কুশাহাটা চর এলাকার নদীতে জে‌লে কালাম সরদারের হাজা‌রি বড়‌শিতে বোয়ালটি ধরা পড়ে। 

তি‌নি বি‌ডি‌নিউজ টো‌য়ে‌ন্টি‌ফোর ডটকম‌কে ব‌লেন, “ভো‌রে কালাম সরদার কুশাহাটা চর এলাকায় বড়‌শি নি‌য়ে মাছ শিকারে যান। সকাল ৮টার দি‌কে তার বড়‌শি‌তে বোয়াল‌টি ধরা প‌ড়ে। 

“মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার মৎস্য আড়তে নিয়ে আসেন তিনি। সেখানে উন্মুক্ত নিলামে দুই হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩ টাকায় মাছটি কিনে নিই।” 

স্থানীয় মাছ ব‌্যবসায়ী মো. চান্দু মোল্লা ব‌লেন, “মাছ‌টি কি‌নে ফেরি ঘা‌টের পল্টু‌নে বেঁ‌ধে রাখি। প‌রে দে‌শের বি‌ভিন্ন এলাকায় যোগা‌যোগ ক‌রে দুই হাজার ৯০০ টাকা কে‌জি দ‌রে মোট ৫২ হাজার ২০০ টাকায় মাছ‌টি বি‌ক্রি করি।”

তবে মাছটি যার বড়শিতে ধরা পড়ে সেই জে‌লে কালাম সরদারের বক্তব্য পাওয়া যায়নি।