২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ী‌তে বিক্ষোভ মিছিল থেকে এসআই‌য়ের ওপর হামলা, বা‌ড়িঘর ভাঙচুর

‘চোর স‌ন্দে‌হে’ শুক্রবার সালিশের কথা ব‌লে রাজাপুর গ্রা‌মের রূপল শেখকে পিটিয়ে হত্যা করা হয়।

রাজবাড়ী‌তে বিক্ষোভ মিছিল থেকে এসআই‌য়ের ওপর হামলা, বা‌ড়িঘর ভাঙচুর
রাজবাড়ীতে বিক্ষুব্ধ জনতা এসআইয়ের উপর হামলা করে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2025, 09:28 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

রাজবাড়ী‌তে এক যুবকের হত্যার বিচার দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের এক এসআইয়ের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।  

রোববার বিকা‌লে সদর উপ‌জেলার বসন্তপুর ইউ‌নিয়‌নের রাজাপুরে এ ঘটনা ঘ‌টে ব‌লে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান।

তিনি বলেন, আহত এসআই সাব্বির হোসেনকে রাজবাড়ী সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়েছে। তিনি সদর থানায় কর্মরত।

স্থানীয়রা জানান, ‘চোর স‌ন্দে‌হে’ শুক্রবার সন্ধ্যার সালিশের কথা ব‌লে রাজাপুর গ্রা‌মের রূপল শেখকে পিটিয়ে হত্যা করা হয়। এলাকার সামসু‌দ্দি‌ন বিশ্বা‌স নামে এক ব্যক্তির লোকজনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। 

রাজবাড়ীতে 'চোর সন্দেহে' যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

বিকালে রূপলের হত‌্যাকারীদের গ্রেপ্তার ও বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ক‌রে প‌রিবা‌রের লোকজন ও এলাকাবা‌সী। মানববন্ধন শে‌ষে তারা বিক্ষোভ মি‌ছিল বের ক‌রে।

মি‌ছিল‌টি সামসু‌দ্দিন বিশ্বা‌সের বাড়ির সাম‌নে গে‌লে সাদা পোশা‌কে থাকা হত‌্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সা‌ব্বি‌র হো‌সে‌নের সঙ্গে বি‌ক্ষোভকারী‌দের বাক‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ওই এসআই‌য়ের ওপর হামলা চালায়। সেই সঙ্গে সামসু‌দ্দিন বিশ্বাসের বাড়ি‌তে হামলা চা‌লি‌য়ে ভাঙচুর ক‌রে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, “খবর পে‌য়ে পু‌লিশ গি‌য়ে প‌রি‌স্থি‌তি শান্ত ক‌রে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এ ব্যাপারে বিক্ষোভ মিছিলের আয়োজকদের বক্তব্য জানার চেষ্টা চলছে।