২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পটুয়াখালীতে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ওই কৃষক নদীর চর থেকে গরু আনতে যান।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2025, 10:47 PM

Updated : 26 Aug 2026, 12:32 PM

পটুয়াখালীর মির্জাগঞ্জে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার পূর্ব সুবিদখালি গ্রামের শ্রীমন্ত নদীর চরে এ ঘটনা ঘটে বলে মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম আহমেদ জানান।

নিহত মো. হালিম হাওলাদার (৬০) ওই গ্রামের মৃত ছাদেম আলী হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কৃষক হালিম বাড়ির পাশে শ্রীমন্ত নদীর চরে গরু আনতে যান। এ সময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি শামীম আহমেদ বলেন, “এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।”