২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

যে জায়গায় তারা ডুবেছে সেখান থেকে কয়েকদিন আগেই বালু তোলা হয়েছিল; ফলে জায়গাটি বেশ গভীর ছিল।

গাইবান্ধায় নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রতীকী ছবি

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 08:43 PM

Updated : 13 Jul 2023, 08:43 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার বিকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আমবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফ হোসেন।

নিহতরা হলেন- উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের সমেসপাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া খাতুন (৭) এবং উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের আমতলী গ্রামের পলাশ মিয়ার মেয়ে পলি খাতুন (৬)। তারা সম্পর্কে খালাতো বোন।

মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম প্রধান সাংবাদিকদের বলেন, দুই শিশু তাদের মায়ের সঙ্গে বুধবার নানা ফজলুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে দুই শিশু অন্যদের সঙ্গে খেলতে গিয়ে ডোবায় ডুবে যায়। যে জায়গায় তারা ডুবেছে সেখান থেকে কয়েকদিন আগেই বালু তোলা হয়েছিল। ফলে জায়গাটি বেশ গভীর ছিল।

অন্য শিশুরা বাড়িতে এসে বিষয়টি জানায়। অভিভাবকরা গিয়ে মৃত অবস্থায় তাদেরকে উদ্ধার করে।

ইউএনও মো. আরিফ হোসেন জানান, শিশু দুটির দাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।