১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ: ময়মনসিংহ মেডিকেলে একদিনে ২৬ শিশু ভর্তি

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৯ শিশু।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 01:25 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২৬ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান। 

তিনি বলেন, হামের উপসর্গ নিয়ে গত ১৭ মার্চ থেকে হাসপাতালে ১৭২ শিশু চিকিৎসা নিয়েছে। এর মাঝে মৃত্যু হয়েছে ৫ শিশুর। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ শিশু। বর্তমানে চিকিৎসাধীন আছে ৭৯ শিশু।

জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ফয়সল আহমেদ বলেন, জনসংখ্যার তুলনায় ময়মনসিংহে যা আক্রান্ত আছে, সেটা ততটা বেশি নয়। চিকিৎসকরা সাধ্যমতে রোগীদের সেবা দিতে চেষ্টা করে যাচ্ছেন।