২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে অনলাইন জুয়ায় জড়িত সন্দেহে আটক ৩

চক্রটি অনলাইনে জুয়ার সফটওয়্যার বিক্রির সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের।

কুড়িগ্রামে অনলাইন জুয়ায় জড়িত সন্দেহে আটক ৩

অনলাইনে জুয়ার সঙ্গে জড়িত সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2023, 08:47 PM

Updated : 09 Mar 2023, 08:47 PM

কুড়িগ্রামে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে ভুরুঙ্গামারী উপজেলা, রংপুর ও দিনাজপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পুলিশ লাইন্স হলরুমে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এসব তথ্য জানান।

আটকরা হলেন- সুজন মিয়া, আবুল কালাম এবং ভবানী রায়।

পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, “সুজন মিয়া অনলাইন জুয়ার সফটওয়্যার ডেভেলপার। আর আবুল কালাম ও ভবানী রায় জুয়ার মূল পরিকল্পনাকারী।

“আটকের সময় তাদের কাছ থেকে টাকা, ল্যাপটপ, বিভিন্ন কোম্পানির সিম কার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়।”

চক্রটি উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকায় অনলাইনে জুয়ার সফটওয়্যার বিক্রি ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানান পুলিশ সুপার।