বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি ১০ দিন বন্ধ
বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ইমরুল হোসেন পাটওয়ারী বলেন, ১০ দিনবন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট অন্যসব কার্যক্রম চালু থাকবে।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ১০ দিন বন্ধ থাকবে।
স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম শুক্রবার বিডিনিউজকে এ তথ্য জানান।
আব্দুল লতিফ জানান, সাপ্তাহিক ছুটিসহ শুক্রবার থেকে ৯ অক্টোবর রোববার পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ অক্টোবর সোমবার সকাল থেকে বন্দরটির আমদানি-রপ্তানি পুনরায় শুরু হবে।
বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ইমরুল হোসেন পাটওয়ারী বলেন, ১০ দিনবন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট অন্যসব কার্যক্রম চালু থাকবে।
বাংলাবান্ধা ইমিগ্রেশনের দায়িত্বে থাকা নজরুল ইসলাম জানান, পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
