দুবাই ফেরত বিমানের সিটের নিচে মিলল ১১ সোনার বার
সিলেট ওসমানী বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে সোনার বারগুলো জব্দ করা হয়।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১১টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বুধবার সকাল ১০টার দিকে বিমানের ফ্লাইট বিজি-২৪৮ এর ১৭ নম্বর আসনের নিচ থেকে এসব উদ্ধার করা হয় বলে জানান সিলেট বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার মো. সোহানুর রহমান।
যাত্রীবিহীন অবস্থায় ওই আসন থেকে ১১টি সোনার বার জব্দ করা হয়; যার ওজন এক কেজি ২৮৩ গ্রাম বলে জানান তিনি।
এ ঘটনায় মামলা করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার সোহানুর রহমান।
