২ ঘণ্টা পর নারায়ণগঞ্জের স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে
এ ছাড়া আড়াইহাজার উপজেলার একটি কেমিকেল কারখানায় আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
দুই ঘণ্টা পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার ভুলতার নান্নু স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়। পরে বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাঞ্চন স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন নিয়ন্ত্রণে কাঞ্চন, আদমজীসহ সাতটি ইউনিট কাজ করছে।”
তবে কোথায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।
