‘বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে’ গাজীপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
মিছিলটি ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
আন্দোলনের নামে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আওয়ামী লীগ।
শনিবার দুপুরে মহানগর, বাসন থানা আওয়ামী লীগ চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
পরে জাগ্রত চৌরঙ্গীর পাশে প্রতিবাদ সভায় করে।
এতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, বাসন থানা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল বারী বক্তব্য দেন।
অপরদিকে, টঙ্গী, গাছা, শ্রীপুর, কালিয়াকৈর উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা একই বিষয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।
