২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে খালে মিলল কিশোরীর মরদেহ

মৃতের গলায় ওড়না গিট দিয়ে পেঁচানো ছিল বলে জানায় পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2024, 11:29 AM

Updated : 28 Mar 2024, 11:29 AM

জয়পুরহাটের পাঁচবিবিতে বাড়ির পাশের খাল থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই পাথরঘাটা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক। 

নিহত ১৫ বছরের ববিতা আক্তার ঐ গ্রামের মামুনুর রশিদের মেয়ে। 

ববিতার বড় বোন মামুনী খাতুন জানান, সোমবার রাত ১০টার দিকে তারা তিন ভাই-বোন টিভি দেখছিলেন। এক পর্যায়ে ববিতা ঘুমানোর কথা বলে নিজ কক্ষে চলে যায়। এর ঘণ্টাখানেক পর ববিতার কক্ষে গিয়ে তাকে না পেলে খোঁজাখুঁজি করতে থাকেন তারা। 

মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ির আধা কিলোমিটার পশ্চিমে ঝিনাইগাড়ী খাড়িতে মাছ ধরতে যাওয়া জেলেরা খালের পানিতে ববিতার মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন। এ সময় মরদেহের গলায় ওড়নার গিট দিয়ে পেঁচানো ছিল। 

পরে ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

ওসি জাহিদুল বলেন, এটা আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। মামলার প্রস্তুতি চলছে। 

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]