২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির বি, সি ও ই ইউনিটের ফল প্রকাশ

সমাজবিজ্ঞান অনুষদে পাসের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ।

জাবির বি, সি ও ই ইউনিটের ফল প্রকাশ

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরীক্ষার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির লড়াই শুরু হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 07:36 PM

Updated : 20 Jun 2023, 07:36 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বি, সি, ও ই ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়।

এ বছর ভর্তি পরীক্ষায় বি ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ, সি ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ ও বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং ই ইউনিটের অধীনে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদ।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, "এ বছর বি ইউনিটের পরীক্ষায় আইন অনুষদসহ ৩৮৬টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে ৩১ হাজার ৭২৭ জন শিক্ষার্থী। পাস করেছে নয় হাজার ৭৬৪ জন। পাসের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ।”

ই ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা বলেন, “২০০টি আসনের বিপরীতে এবার পরীক্ষা দিয়েছে ১৩ হাজার ৬৩৩ জন। পাসের হার ৪৪ দশমিক ৩৮ শতাংশ।”

এদিকে সি ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদে ৩৮৮টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে ৩২ হাজার ৫১০ জন শিক্ষার্থী। পাস করেছে ১৮ হাজার ৬৯০ জন। পাসের হার ৭৭ দশমিক ৫ শতাংশ।

ফলাফল দেখা যাবে https://juniv-admission.org/ju-admission-result এই লিংকে।