১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ফেনীতে ‘অনুমোদনহীন’ হাসপাতাল সিলগালা, মালিকের কারাদণ্ড

হাসপাতালটির মালিককে ১৫ দিনের কারাদণ্ড এবং এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ফেনীতে ‘অনুমোদনহীন’ হাসপাতাল সিলগালা, মালিকের কারাদণ্ড

দাগনভূঞা ডায়াবেটিক হাসপাতাল।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 08:18 PM

Updated : 25 Oct 2023, 08:33 PM

ফেনীর দাগনভূঞা উপজেলায় অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি হাসপাতাল সিলগালা করা হয়েছে। এসময় হাসপাতালটির মালিককে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে উপজেলা শহরের চৌমুহনী রোড়ে ‘দাগনভূঞা ডায়াবেটিক হাসপাতালে’ অভিযান পরিচালনা করা হয় বলে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা জানান।

ওই হাসপাতালে পরিচালক সামছুদ্দিন মানিককে ১৫ দিনের কারাদণ্ড ও এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও নিবেদিতা চাকমা বলেন, অভিযানে দাগনভূঞায় ডায়াবেটিক হাসপাতালের কর্তৃপক্ষ অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি।  

“এ ছাড়া প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট এবং অনুমতিবিহীন অপারেশন থিয়েটার ব্যবহার করে চিকিৎসা সেবা চালিয়ে আসছিল।”

একাধিক অনিয়মে হাসপাতালটি সিলগালা করে মালিককে ১৫ দিনের কারাদণ্ড ও এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান এই উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নজরুল ইসলাম।