২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া-৫: নৌকার কার্যালয়ের পাশে হাতবোমা বিস্ফোরণ

“ঘটনা খতিয়ে দেখতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।”

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 11:22 PM

Updated : 06 Jan 2024, 11:22 PM

বগুড়া-৫ আসনের শেরপুরে আওয়ামী লীগের প্রার্থী মজিবর রহমান মজনুর প্রধান নির্বাচনি কার্যালয়ের পাশে হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার বিকালে শেরপুর পৌর এলাকার বাসস্ট্যান্ডে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা  কলেজের সমানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে শেরপুর থানার ওসি এস এম রেজাউল করিম রেজা জানান।  

তবে বিস্ফোরণে কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে দুজন মুখোশ পাড়া ব্যক্তি এসে শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে গঠিত আসনে আওয়ামী লীগের প্রার্থী মজিবর রহমান মজনুর ওই প্রধান নির্বাচনি কার্যালয়ের পাশে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে তারা দ্রুত পালিয়ে যায়।  

শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, “একটি ককটেল সদৃশ্য বস্তুর বিম্ফোরণ ঘটানোর শব্দ পাওয়া যায়। ঘটনা খতিয়ে দেখতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।”