১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বম পার্টির’ আস্তানায় সেনা অভিযান, অস্ত্র উদ্ধার

সংগঠনটির অস্তিত্ব প্রকাশ্যে আসে ২০২২ সালের শুরুর দিকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2024, 03:01 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় কেএনএফের আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সেখান থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।

তবে অভিযান কখন পরিচালিত হয়েছে কিংবা অস্ত্র-গোলাবারুদের সুনির্দিষ্ট পরিমাণ বা ধরন সম্পর্কে বার্তায় কিছু নেই।

রুমা উপজেলায় কেএনএফের অস্তিত্ব প্রকাশ্যে আসে ২০২২ সালের শুরুর দিকে। বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, খুমি ও ম্রোদের নিয়ে এ সংগঠন গঠন করার কথা বলা হলেও সেখানে বম জনগোষ্ঠীর কিছু লোক রয়েছে। সে কারণে সংগঠনটি পাহাড়ে ‘বম পার্টি’ নামে পরিচিতি পায়।