২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামনগরের মসজিদে ইমামের ঝুলন্ত লাশ

বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়তে এসে মসজিদের ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলতে দেখেন স্থানীয়রা।

শ্যামনগরের মসজিদে ইমামের ঝুলন্ত লাশ

ইমাম ইসরাফিল হোসেন

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2023, 10:36 AM

Updated : 03 Mar 2023, 10:36 AM

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এক মসজিদ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়তে এসে মসজিদের ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলতে দেখেন স্থানীয়রা। 

শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান, উপজেলার বংশীপুর উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে। 

মৃত ইসরাফিল হোসেন ওই মসজিদেই ইমামতি করতেন। ৩৫ বছর বয়সী ইসরাফিল উপজেলার হরিনগর গ্রামের অমেদ আলী মোল্যার ছেলে। 

ওসি নূরুল ইসলাম বাদল বলেন, “প্রাথমিকভাবে ধারণা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।”