২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রেল পুলিশ আসার আগে নিহতের  স্বজনরা লাশ বাড়ি নিয়ে যায়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 03:42 PM

Updated : 05 Jul 2023, 03:42 PM

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বারোবাজার স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ মারা গেছেন।

বুধবার সকালে স্টেশনের সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান কালীগঞ্জ থানার ওসি মো. মাহবুবুর রহমান।

নিহত আব্দুল খালেকের (৭৫) বাড়ি উপজেলার বাদেডিগি গ্রামে।

স্থানীয়দের বরাতে ওসি মাহবুবুর জানান, সকালে স্টেশন এলাকায় রেললাইনের পাশে ঘোরাঘুরি করছিলেন ঐ বৃদ্ধ। এ সময় খুলনা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা ট্রেন এলে তাতে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

রেলের মোবারকগঞ্জের উপ-সহকারি প্রকৌশলী সুমন কুমার বসু জানান, সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। তবে রেল পুলিশ আসার আগে নিহতের  স্বজনরা লাশ বাড়ি নিয়ে যায়।