২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করবই: কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী।

দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করবই: কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2023, 05:18 PM

Updated : 01 Jul 2023, 11:49 PM

যারা দেশের উন্নয়ন চায়নি তাদের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

তিনি বলেন, “আমি দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করবই। যারা চায়নি দেশের উন্নয়ন হোক, এটা তাদের প্রতি আমার চ্যালেঞ্জ।”

শনিবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মী, সুধীজন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, “কিছু মানুষ দেশের ভালো দেখতে পারে না। তারা চোখ থাকতে অন্ধ। আমি নিজের জন্য নয়, দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে এসেছি।”

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বেলা সাড়ে ১১টায় দুই দিনের গোপালগঞ্জ সফর উপলক্ষে ঢাকা থেকে সড়ক পথে কোটালীপাড়া এসে পৌঁছান। সঙ্গে আসেন প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

কোটালীপাড়া পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানান।

পুরনো খবর:

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী: উদ্বোধন করেছেন আওয়ামী লীগ কার্যালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন এবং কার্যালয় চত্বরে দুটি গাছের চারা রোপণ করেন। সজীব ওয়াজেদ জয়ও সেখানে রোপণ করেন একটি বৃক্ষের চারা।

এসব কর্মসূচি শেষে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কোটালীপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে তৃণমূল নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অধিকাংশ নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সামনে তাদের অনুভূতি জানানোর সুযোগ করে দেওয়ার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন।

Image

শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

জবাবে প্রধানমন্ত্রী সবাইকে তার জন্য প্রার্থনা করার আহ্বান জানান, যাতে তিনি জনগণের সেবা করতে পারেন।

দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় মধ্যাহ্ন ভোজে অংশ নেন। পরে তিনি কোটালীপাড়া থেকে জন্মস্থান ও নিজগ্রাম টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুর ২টা ৯ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব আনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতার সমাধি সৌধের সামনে এক মিনিট নিরবতা পালন করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে শেখ হাসিনা বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় তার নতুন বাসভবনে শনিবার রাত্রিযাপন করবেন।

রোববার সকালে তিনি উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মী, সুধীজন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে মধ্যাহ্ন ভোজ ও বিশ্রাম শেষে টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

এসব কর্মসূচি শেষে রোববার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা ফেরার কর্মসূচি রয়েছে।