২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে কার্বন কারখানায় আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিস জানায়, এখনই ক্ষয়-ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

রাজবাড়ীতে কার্বন কারখানায় আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2023, 11:09 AM

Updated : 03 Apr 2023, 11:16 AM

রাজবাড়ী সদর উপজেলায় একটি কার্বন (চারকোল) কারখানায় আগুন লাগার দুই ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

রোববার সন্ধ‍্যায় সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ফেলুর দোকান এলাকায় ওই কার্বন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের সহকারী পরিচালক মো. আব্দুর রহমান জানান।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, কারখানাটিতে পাটকাঠি পুড়িয়ে কার্বন তৈরি করা হতো। যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

ফায়ার সার্ভিস ঘটনার তদন্ত করছে জানিয়ে আব্দুর রহমান বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।