২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

পুলিশ জানায়, রফিকুল দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল।

দিনাজপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

দিনাজপুর সদরে মাদকসহ ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2023, 12:56 PM

Updated : 07 Feb 2023, 01:18 PM

দিনাজপুর সদর উপজেলা থেকে ১ হাজার ২০০ ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের খবর জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুকুল ইসলাম জানান, সোমবার রাতে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের ঘাসিপাড়া এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৪৫ বছর বয়সী রফিকুল ইসলামের বাড়ি ওই এলাকায়।

ওসি ফারুকুল বলেন, গোপন খবরে রফিকুলের বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ২০০টি ইয়াবা জব্দ করা হয়। সে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক রেখে এলাকায় বিক্রি করে আসছিল।

উদ্ধার মাদকের আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৬০ হাজার টাকা বলে এ পুলিশ কর্মকর্তা জানান।   

তিনি বলেন, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে রাতেই মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।