২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার পরিকল্পনার অভিযোগে জয়পুরহাটে জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার

পুলিশ জানিয়েছে, রোববার তাদের আদালতে হাজির করা হবে।

নাশকতার পরিকল্পনার অভিযোগে জয়পুরহাটে জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই উপজেলায় জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2023, 07:48 PM

Updated : 28 Jan 2023, 07:48 PM

নাশকতার পরিকল্পনার অভিযোগে জয়পুরহাটের কালাই উপজেলায় জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মালামগাড়ীহাট এলাকায় ন্যাশনাল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কালাই থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান। 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার উদয়পুর ইউনিয়ন জামায়াতের আমির ও চঁচুরিয়া গ্রামের আব্দুস সোবহান (৬১), জামায়াতে ইসলামীর কর্মী ও থল গ্রামের আবুল কালাম (৭১) এবং মাত্রাই গ্রামের আব্দুস সোবাহান (৪৫)।  

ওসি বলেন, তারা কলেজের একটি কক্ষে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তখন অনেকে পালিয়ে যায়। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দিয়ে রোববার তাদের আদালতে হাজির করা হবে।