২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণচেষ্টার মামলায় জামিন নিয়ে বেরিয়ে স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’

ধর্ষণ চেষ্টার মামলায় বিপুল মিয়া জেল খেটে বের হয়ে আসেন।

ধর্ষণচেষ্টার মামলায় জামিন নিয়ে বেরিয়ে স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’

শেরপুরে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2023, 12:23 AM

Updated : 26 Aug 2023, 12:23 AM

শেরপুর সদর উপজেলার ধর্ষণের মামলার আসামি এক যুবককে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুরের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার চাপুলিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে। পরে শুক্রবার তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। 

গ্রেপ্তার মো. বিপুল মিয়া সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, বিপুল মিয়া এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতেন। তিনি তাকে ধর্ষণের চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। ২৮ জুলাই বিপুল মিয়ার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার মামলা করেন তার বাবা। সেই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। ৮ অগাস্ট তিনি জামিনে বেরিয়ে আসেন।

কারাবাসের প্রতিশোধ নিতে বিপুল সুযোগ খুঁজতে থাকেন। ১৯ অগাস্ট স্কুলছাত্রী রাতের বেলায় ঘর থেকে বের হলে বিপুল স্কুলছাত্রীকে গামছা দিয়ে মুখ বেঁধে পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন এবং সেখান থেকে পালিয়ে যান বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।   

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।