০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শেরপুরে জমি নিয়ে দ্বন্দ্বে ‘ভাতিজাদের হামলায়’ প্রাণ গেল চাচার

“আমরা আদালতের মাধ্যমে এই জমির ডিক্রি পেয়েছি। তারপরও তারা জমির মালিকানা দাবি করছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 12:31 PM

Updated : 09 Nov 2026, 12:31 PM

শেরপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে তার তার ভাতিজারা হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজন নারীকে আটক করেছে পুলিশ।

রোববার বিকাল ৫টার দিকে লছমনপুর ইউনিয়নের কাজীরচর গ্রামে এ ঘটনা ঘটে বলে শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানিয়েছেন।

এদিকে হত্যাকাণ্ডের পরপরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে ক্ষুব্ধ জনতা জড়িতদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিস্তারিত আসছে …