২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সড়কে ঝরল মোটরসাইকেল আরোহী ২ যুবকের প্রাণ

রাজু আহমেদ ঘটনাস্থলেই মারা যান; দীপককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোরে সড়কে ঝরল মোটরসাইকেল আরোহী ২ যুবকের প্রাণ

প্রতীকী ছবি

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 11:19 PM

Updated : 25 Jul 2023, 11:19 PM

যশোরের কেশবপুর উপজেলায় শ্যালো মেশিনচালিত মালবাহী যান ট্রেকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কলাগাছি-চুকনগর সড়কের সুফলাকাঠি মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান কেশবপুর থানার ওসি মফিজুর রহমান।

নিহতরা হচ্ছেন- উপজেলার পাজিয়া ইউনিয়নের পাজিয়া গ্রামের দীপক মণ্ডলের ছেলে সাগর মণ্ডল (২২) এবং একই এলাকার সাবেক ইউপি সদস্য আকবর হোসেনের ছেলে রাজু আহমেদ (২৬)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর রাজু আহমেদ ঘটনাস্থলেই মারা যান। দীপককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মফিজুর রহমান বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।