২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

দুজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কিশোরগঞ্জে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

কিশোরগঞ্জের হোসেনপুর থানা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2023, 08:05 PM

Updated : 19 Oct 2023, 08:05 PM

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে উপজেলার কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কে আদু মাস্টার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান।   

নিহতরা হলেন- উপজেলার হাজীপুর গ্রামের মো. মিজান মিয়া (২৬), সদর উপজেলার কামালিয়ারচর গ্রামের মো. আলম মিয়া (৫০), পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া এলাকার আব্দুল মোতালেব (৭০) এবং তার নাতি মাদরাসা ছাত্র তানিম (১৩)। 

পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা দুটি যানের মুখোমুখি সংঘর্ষের পর আহত চারজনকে ফায়ার সার্ভিসের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আশঙ্কাজনক অবস্থায় দুজনকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তারা সেখানে মারা যান।