২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার সঙ্গে পাট জাগ দিতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে রোকন সকলের অগোচরে পুকুরে নামলে পানিতে তলিয়ে যায়।

বাবার সঙ্গে পাট জাগ দিতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2023, 06:28 PM

Updated : 15 Oct 2023, 11:48 PM

পঞ্চগড়ের সদর উপজেলায় বাবার সঙ্গে পাট জাগ দিতে গিয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে ধাক্কামারা ইউনিয়নের গাইঘাটা গ্রামে এ ঘটনা ঘটে বলে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান।

নিহত রোকনুজ্জামান রোকন (৮) ওই এলাকার কাশেম আলীর ছেলে। সে গাইঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

পরিবারের বরাতে ধাক্কামারা ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুজ্জামান বলেন, “সকালে রোকন তার বাবা ও দাদার সঙ্গে বাড়ির পাশে একটি পুকুরে পাট জাগ দিতে যায়। রোকনকে উপরে রেখে তার বাবা ও দাদা পুকুরে নামেন।

“এ সময় সে সকলের অগোচরে পুকুরে নামলে পানিতে তলিয়ে যায়। পরে তাকে না পেয়ে পানিতে খোঁজাখুঁজি শুরু করেন তারা। এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ওসি আব্দুল লতিফ বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।