২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার ভাঙনে দিশেহারা মানুষ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মায় ৩০ মিনিটের ভাঙনে মালামালসহ ১২টি বাড়িঘর বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অর্ধ শতাধিক বাড়িঘর। সোমবার রাত ৯টার দিকে উপজেলার আবিধারা ও ইসলামপুর এলাকায় হঠাৎ ভাঙনে ১২টি পরিবার নিঃস্ব হয়েছে। পদ্মায় যেকোনো সময় বিলীন হতে পারে ৪৬ নম্বর চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। এরই মধ্যে বিদ্যালয়টির একটি পিলার পদ্মায় বিলীন হয়েছে। তবে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড-পাউবো।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2023, 10:07 PM

Updated : 22 Aug 2023, 10:07 PM

Image

পদ্মা নদীর ভাঙনের কবলে পড়া মানুষ নিজের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছে।

Image

পদ্মা নদীর ভাঙনের কবলে পড়া একটি ঘর সরিয়ে নেওয়ার চেষ্টা।

Image

কখন নিজের বাড়ি-জমি পদ্মার গর্ভে চলে যায় এ নিয়ে চিন্তিত ধূলশুড়া ইউনিয়নের আবিধারা ও ইসলামপুর এলাকাবাসী।

Image

পদ্মা নদীর ভাঙনের কবলে পড়া মানুষ নিজের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছে।

Image

পদ্মা নদীর ভাঙনের কবলে পড়া একটি ঘর সরিয়ে নেওয়ার চেষ্টা।

Image

পদ্মা নদীর ভাঙনের মুখে পড়ে অনেকেই তাদের বসতভিটা হারিয়ে ফেলেছেন।

Image

পদ্মা নদীর ভাঙনের মুখে পড়ে অনেকেই তাদের বসতভিটা হারিয়ে ফেলেছেন।