২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

জমিতে বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি সেচ দিতে যান মাহবুবুর।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 08:56 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমিতে সেচ দিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

সোমবার বিকালে উপজেলার নওদাবাস ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কেতকীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক জানান। 

নিহত মাহবুবুর রহমান (৫৫) ওই এলাকার ওমর আলীর ছেলে। 

ইউপি চেয়ারম্যান ফজলুল বলেন, বাড়ির পাশে জমিতে বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি সেচ দিতে যান মাহবুবুর। এ সময় মাটিতে পড়ে থাকা পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যান তিনি। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনোয়ারুল হক বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আহত মাহবুবুরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। 

হাতীবান্ধার থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি জানা নেই, তবে খোঁজ খবর নিচ্ছি।”